বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২০ সন্ধ্যা ০৭:১৭
৮৬১
বাংলার কন্ঠ প্রতিবেদক: আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ২০২০ সালের জুলাই মাসে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হওয়ায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হয়। এসময় করোনা পরিস্থিতির মধ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের বিভিন্ন দিক তুলে ধরেন তারা। সাক্ষাৎকার শেষে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সহ-সভাপতি শিবু কর্মকার, কোষাধক্ষ্য মিন্টু লাল কর্মকার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অচিন্ত্য মজুমদার, সহ-দপ্তর সম্পাদক রাজন সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট বরিশাল বিভাগের জেলা সমূহের মধ্যে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইন শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত করা হয়।
বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা এ সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত