অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এরশাদ ও হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:২৮

remove_red_eye

২৩৫

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ প্রসঙ্গে তিনি বলেন, এরশাদ ও হাসিনার চরিত্রের মধ্যে পার্থক্য নেই বলেই তারা বারবার পরস্পরের বিরুদ্ধে নানান কথা বলার পরও একটি চূড়ান্ত মুহূর্তে আবার একত্রিত হয়েছেন, হ্যান্ডসেক করেছেন এবং একসঙ্গে মিলে গণতন্ত্রকে ধারালো ছুরি দিয়ে জবাই করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যনারে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, হাসিনা ও এরশাদ একইভাবে সারা দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিলেন। ব্যাংক লোপাট থেকে শুরু করে মানুষের আর্থিক প্রতিষ্ঠান লুট করা, সবকিছু করেছেন এরশাদ। যার চূড়ান্ত বিকাশ ও একটি ভয়াবহ ম্যানিফেস্টেশন আমরা দেখলাম শেখ হাসিনার আমলে।

তিনি বলেন, গত সাড়ে ষোল বছরের এক পৈশাচিক দুঃশাসনের যে ভয়াবহ নমুনা আমরা দেখেছি শেখ হাসিনার নেতৃত্বে, তারও অন্যতম সহযোগী কিন্তু ওই দলটিই (জাতীয় পার্টি) ছিল। এখন তারা আবার গণতন্ত্রের পক্ষে সবক দিচ্ছে। অথচ তাদের যেকোনো একটি ভূমিকা শেখ হাসিনাকে হয়তো এতদিন রাষ্ট্রক্ষমতায় প্রলম্বিত করতো না। বারবার তারা গিয়ে হাসিনার সঙ্গে আঁতাত করেছেন।

হাসিনা ও এরশাদের কর্মকাণ্ড বর্ণনা করে রিজভী বলেন, অবৈধ রাষ্ট্রক্ষমতা দিয়ে তারা দেশের আইনকে নিজেদের স্বার্থে কাজে লাগায়। এটা এরশাদ যেমন করেছেন, হাসিনাও করেছেন। আজকে প্লট বরাদ্দে দুর্নীতির তিনটি মামলায় হাসিনার নাকি ২১ বছরের সাজা হয়েছে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন-আদালতের ওপর কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর যেখানে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হচ্ছে। মোটামুটিভাবে স্বাধীনভাবেই বিচারিক প্রক্রিয়া এবং আদালতগুলো কাজ করছে। সুতরাং এখানে বলার কোনো অবকাশ নেই যে, কোথাও কোর্টকে প্রভাবিত করা হচ্ছে, যেটা শেখ হাসিনা করেছেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...