অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মায়ের অবস্থা অপরির্বতিত: বীর মাতার শয্যা পাশে পুলিশ সুপার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২০ রাত ০৯:৪১

remove_red_eye

৭২৩

বৃহস্পতিবার এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেয়া হবে

বাংলার কন্ঠ প্রতিবেদক :  ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের গুরুতর অসুস্থ মাতা মালেকা বেগম (৯৬) এর অবস্থা এখনো অপরির্বতিত রয়েছে। তিনি বার্ধক্যজনিতসহ নানা রোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বৃহস্পতিবার সকালে সেনা বাহিনীর এয়ার এম্বুলেন্স যোগে ঢাকা সিএমএইচ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হবে বলে জানিয়েছেন বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের ভাইয়ের ছেলে অধ্যক্ষ মোঃ সেলিম ।
এদিকে তাকে দেখতে বুধবার সকালে ভোলা হাসপাতালে ছুটে যান ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম আজাদ, হাসপাতাল তত্বাবধায়ক  ডাঃ মোঃ সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৈয়বুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) শহীদুল ইসলাম ও ডিআইও-১ এর জেলা বিশেষ শাখার কর্মকর্তা জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ অফিসারগণ।
এসময় পুলিশ সুপার মালেকা বেগমের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও সু-চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলে জানান।
এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন এবং তার রতœগর্ভা মা মালেকা বেগমের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতা কামনা করেন।
ভোলা হাসপাতালের  তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন বুধবার দুপুরে জানান, মালেকা বেগম দীর্ঘদিন ধরেই শ^াস কস্টে ভুগছিলেন।  তার কিডনী সহ নানা রোগের সমস্যাও দেখা দিয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন তিনি।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...