অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩


হারালাম অভিভাবক কাঁধে হাত রেখে আর বলবেন না-কী খবর অপু সাহেব


অমিতাভ অপু

প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০২

remove_red_eye

২১৭

অমিতাভ অপু : আমি ও আমরা হারালাম একজন অভিভাবক। এম. হাবিবুর রহমান ছিলেন বটবৃক্ষ। বয়সে পিতৃতুল্য। পেশাগত কাজের ক্ষেত্র বন্ধু হয়ে ওঠতেন। স্নেহের কমতি দেখি নি কখনো। ২০১৯ সালে প্রথম আমি সম্পাদক নির্বাচিত হই প্রেসক্লাবের। সেই থেকে টাকা ৩ বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এম হাবিবুর রহমান। এর আগেও তিনি ৬ বার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সম্পাদক ছিলেন ৮ বার। প্রথম যখন আমি সম্পাদক হলাম তখন থেকেই আমাদের সভাপতি-সম্পাদকের আলাদা কোন আসন ছিল না। তিনি যে সভাপতি সেই ভাব তার মধ্যে দেখিনি কখনো। আর সব সাধারণ সদস্যদের মতই তিনি সকলের সাথে সকল চেয়ারে বসতাম না। সবাইকে নিয়ে এক সঙ্গে আমরা বসতাম। সব সাংবাদিককে তিনি এক পরিবারের মনে করতেন। সৌহার্দ্য, বন্ধুত্ব আর ভালোবাসার বন্ধন ছিল অটুট। সেই বন্ধন ছিন্ন করেই না ফেরার দেশে চলে গেলেন আমাদের ক্যাপ্টেন। 
১৯৯৪ সাল ডিসেম্বর মাসে দৈনিক বাংলার কণ্ঠের প্রকাশের আগে আমি “সাপ্তাহিক দ্বীপবাণী” পত্রিকা সাংবাদিকতা করতাম। ওই পত্রিকার সম্পাদক ছিলেন মোঃ আবু তাহের। যিনি আমার “তাহের কাকা”। এই তাহের কাকার হাত ধরেই আমার নিয়মিত সাংবাদিকতায় আসা। একদিন সন্ধ্যার পর দ্বীপবাণীতে নিউজ লেখায় ব্যস্ত ছিলাম আমি। ওই সময় শ্রদ্ধেয় হাবিবুর রহমান এলেন। জানালেন, তার সম্পাদনায় ভোলা থেকেই একটি দৈনিক পত্রিকা প্রকাশ পাচ্ছে। আমাকে কাঁধে হাত দিয়ে বললেন, চলেন অফিস দেখবেন। ওই দিন থেকে তিন দশক বাংলার কণ্ঠের সাথে আছি।
দ্বীপ জেলা ভোলার আধুনিক সাংবাদিকতার প্রাণপুরুষ প্রথম আলো’র সেই সময়ের প্রতিনিধি ফরিদ হোসেন বাবুল ভাই (প্রয়াত) বাংলার কণ্ঠেরে বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। বন্ধু মোকাম্মেল হক মিলন,  রফিকুল ইসলাম রফিক ভাই,  সফিকুল ইসলাম, মান্নান জাহাঙ্গীর ও  আমি রাত ১ টা পর্যন্ত একজোটে কাজ করেছি বছরের পর বছর। পরে যুক্ত হন জুন্নু রায়হান, কামরুল ইসলাম,  ছিদ্দিকুল্লাহ, মুন্না, মলয়সহ অনেকে। বরিশাল থেকে কাজ করতেন বর্তমান যুগান্তরের ব্যুরোচিফ আক্তার ফারুক শাহীন ও ভোলা জেলার অপর ৬ উপজেলার প্রতিনিধিরাও সক্রিয় কাজ করতেন। সকল কাজের পরে রাতের বেলা পত্রিকা অফিসে আসতেন এবং সকলের খোঁজ নিতেন সম্পাদক হাবিুর রহমান।   
সকল নিয়ম ভেঙে তাকে চলে যেতে হল। সোমবার বিকাল ৩ টায় ঢাকায় পিজি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। রেখে গেছে একমাত্র ছেলে বর্তমানে পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক হাসিব রহমান, বড় মেয়ে ব্যাংকার ফারহানা হাবিব অন্তু এবং  ছোট মেয়ে দৌলতখান সরকারি কলেজের শিক্ষক ফারজানা হাবিব শান্তুসহ অসংখ্য শুভাকাক্সক্ষী। 
সাংবাদিকতার সাহসী পুরুষ ছিলেন হাবিবুর রহমান। ‘৭০ সালের ১২ নভেম্বর ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড জনপদের খবর সংগ্রহে ছুটে বেড়ান মনপুরা, তজুমদ্দিন, চরফ্যাশনের গ্রামে। তেমনি মহান মুক্তিযুদ্ধে পানি উন্নয়ন বোর্ড অফিসের ভেতর পাকহানাদের টর্চার সেলের ছবি ধারণ করে তা প্রতিবেদন প্রকাশ করায় জাতীয় পুরস্কার পান। 
আমি ও আমরা ভালো থাকি এমনটা কামনা করতেন অভিভাবক হিসবে।
আমার বাবার সঙ্গে ফুটবল খেলতেন। বন্ধুসম ছিলেন তারা। তাই আমার পিতৃতুল্য অভিভাবক ছিলেন সব সময়।
কেবল আমাকে নয়, বাংলার কণ্ঠের পরিবার ও প্রেসক্লাবে তার পরিষদের সদস্যদের নামের শেষে সাহেব সম্মোধন করে নরম সুরে ডাকতেন। আমার সাথে যখনই দেখা হতো কাঁধে হাত রেখে পরম স্নেহে বলতেন - কী খবর অপু সাহেব ? আর কোন দিন কেউ কাঁধে হাত রেখে বলবে না আমায় - কী খবর অপু সাহেব।


অমিতাভ অপু ভোলা জেলা



ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...