বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫
৫৩২
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বোরহানউদ্দিন। ওই দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বোরহানউদ্দিনের সর্বস্তরের ছাত্র-জনতা। সর্বস্তরের জনগণের ব্যানারে শনিবার (২২ নভেম্বর) বিকেলে পৌর শহরের থানার সামনে আয়োজিত সমাবেশ থেকে ভোলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা ও প্রাকৃতিক গ্যাসের সুষম বণ্টনের দাবিও তুলে ধরা হয়।
বিক্ষোভকারীদের মধ্যে সাজ্জাদুর রহমান ইভান মোল্লা জানান, আমাদের ভোলা হচ্ছে একটি দ্বীপ জেলা। ভোলায় ভালো চিকিৎসা ব্যবস্থা না থাকায় লঞ্চে করে আমাদেরকে ঢাকায় আসতে হয়। এর ফলে অনেক সময় লাগে;অনেক রোগী চিকিৎসা না পেয়ে মারা যায়। কিন্তু, ভোলা থেকে বরিশালে যদি একটা সেতু করা হয়, তাহলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকায় আসার চাইতে আমরা বরিশালে অল্প সময়ের মধ্যে যেতে পারব।
সমাবেশের আগে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শত শত ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল
সহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মাকসুদুর রহমান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক রাশেদ মমিন ভূঁইয়া,পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু,ভোলা ডেভেলপমেন্ট ফোরামের সমন্বয়কারী রাজিব হায়দার,উদ্যোক্তা মাইনুল ইসলাম,বোরহানউদ্দিন উন্নয়ন ফোরামের প্রচার সম্পাদক আতিকুল ইসলাম,ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান শাওন, তানজিল হাওলাদার,স্বাধীন চৌধুরী সুমন প্রমুখ।
ভোলায় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
দৌলতখানে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে কৃষি বিভাগের মতবিনিময়
ভোলা-চরফ্যাশন মহাসড়কের দুই পাশে ৭০ কিলোমিটার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
লালমোহনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাঁতারে প্রথম বাপ্পি
ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী
শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর
গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু
আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত