অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৫ রাত ০৮:৩৬

remove_red_eye

৪১১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ  বৃহস্পতিবার  সন্ধ্যায় ৬ টা ২১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।( ইন্না-লিল্লাহ..  রাজিউন)। আনোয়ারা আহমেদ  দীর্ঘদিন কিডনী জনিত রোগে ভুগছিলেন। মৃত্যকালে বয়স ৭৬ বছর। 
শুক্রবার দুপুরে জুমার নামাজের পর  ভোলার বাংলাবাজার ফাতেমা খানম মসজিদ মাঠে প্রথম জানাজা ও দক্ষিন দিঘলদী কোড়ালিয়া গ্রামের বাড়ির সামনের মাঠে দ্বিতীয় জানাজা  শেষে  পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।  জানাজায় সর্বদলীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। 
মৃত্যুকালে তিনি স্বামী,  এক মেয়ে ডা : তাসলিমা আহমেদ,  ৭ ভাই, ৩ বোনসহ গুণগ্রাহী রেখে যান। ১৯৬৪ সালে তোফায়েল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়। আনোয়ারা ছিলেন তালুকদার বাড়ির মফিজুল ইসলাম তালুকদারের বড় মেয়ে।  তোফায়েল  আহমেদ নিজেও দীর্ঘ দিন অসুস্থ্য ও স্কয়ার হাসপাতালে চিকিৎসাধিন থাকায় তার পক্ষে জানাজায় উপস্থিত থাকা সম্ভব হয় নি।  মরহুমের মরদেহ নিয়ে ভোলায় আসেন এক মাত্র মেয়ে তাসলিমা জামান  মুন্নী, মেয়ে জামাই ডাক্তার তৌহিদুজ্জামান তুহীন ।  তোফায়েল আহমেদের স্ত্রী আনোয়ারা আহমেদ একজন গুনী মানুষ ছিলেন। তিনি নিরবে বহু মানুষকে নানা সাহায্য সহযোগীতা করতেন। মক্তব মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার বিশেষ অবদান ছিলেন।
এদিকে জানাজায় অংশ নিতে বাংলাবাজারে তার জানাজায় অংশ নিতে দূরদূরান্ত থেকে নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে।  জানাজায় জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান   ও কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল মমিন টুলু, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ  জাতীয় পরিষদ সদস্য ও ফুটবল ফেডারেশনের সাভেক সভাপতি হামিদুল হক বাহালুল,  ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, দৌলতখান  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ বাবুল, তজুমদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ  এর ভোলা-১ আসনের প্রার্থী ওবাদুর রহমান  ওবায়েদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বশির আহমেদ হাওলাদার, জেলা বিএনপি নেতা স্বাকে ইউপি চেয়ারম্যান আবু নোমান, মোহাম্মদ সফিউল্লাহ,স্থানীয় বিএনপি নেতা শাহেআল সহ জেলা ও  বিভিন্ন উপজেলার  রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...