অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

পরিবার ঢাকাতে বেড়াতে গিয়েছে।। ফাঁকা ঘর আগুনে পুড়ে ছাই

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৫ রাত ০৮:৩০

remove_red_eye

২৬৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আব্দুল হাসেম মিয়া নামে এক বৃদ্ধের টিনশেড বসতঘর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রায়চাঁদ এলাকায় এ ঘটনা ঘটে। বৃদ্ধ আব্দুল হাসেমের ছেলে মো. মিজান বলেন, গত এক সপ্তাহ আগে আমার মা-বাবা ঢাকায় বেড়াতে গিয়েছেন। যার জন্য ঘরটি ফাঁকা ছিল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রতিবেশী হঠাৎ ঘর থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজনও আসেন। তিনি আরো জানান, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের কাপড়-চোপড়, আসবাবপত্র, চাল-ডালসহ নগদ দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় ৭ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ সময় পাশে থাকা আমার ভাই জিয়াউর রহমানের আধাপাকা টিনশেড ঘরটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তারও প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দর জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ওই পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য আবেদন করতে বলা হয়েছে। আবেদনের ভিত্তিতে জেলা থেকে বরাদ্দ এলে তা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে।

লালমোহন মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...