অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় আদালতের নির্দেশে জব্দকৃত ১৪ বস্তা জাল আগুণে পুড়িয়ে বিনস্ট


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৯ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৭৪৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক || আদালতের নির্দেশে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ফেরিঘাট সড়ক থেকে ১৪ বস্তা বোঝাই কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। শুক্রবার সকালে এ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল, এ এসআই সুজনসহ প্রমূখ পুলিশ সদস্যরা। এছাড়াও ওই এসময় জব্দকৃত পোল্টিফিড নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর পুলিশ ওই সব মালামাল ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সড়ক এলাকা থেকে জব্দ করা হয়। এ দিকে অতিরিক্ত চিপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ সানাউল হক এক আদেশ জব্ধকৃত জাল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের উপস্থিতিতে নস্ট করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ীই শুক্রবার ওই সব জাল বিনস্ট করা হয়।