বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩১
২৪৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি ট্রাক পুড়ে যাওয়ার পর সৃষ্ট সংকট নিরসনে প্রতিষ্ঠানটি এগিয়ে এসে একটি নতুন ডাম্প ট্রাক উপহার দিয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় ভোলা পৌরসভারর সমানে ভোলা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমানের হাতে নতুন ডাম্প ট্রাকের চাবি হস্তান্তর করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম আহমেদ, পৌর সচিব আবুল কালাম আজাদ, সাবেক নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জিজেইউএসের পরিচালক (হিসাব ও অর্থ) মো. মোস্তফা কামালসহ পৌরসভা ও জিজেইউএসের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জিজেইউএস উপহার দেওয়া ব্র্যান্ড–নিউ এস এম এল ইসুজু ‘সম্রাট জি এস’ টিপার (ডাবল জ্যাক) মডেলের ডাম্প ট্রাকটি পৌরসভার পরিবহনে নতুন মাত্রা যোগ করবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, নতুন ট্রাকটি যুক্ত হওয়ায় দৈনন্দিন ময়লা সংগ্রহ ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক হবে। এতে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হবে এবং চলমান সংকট অনেকটাই কমে আসবে। তিনি জিজেইউএসকে ধন্যবাদ জানান।
জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, সংস্থাটি কেবল ঋণ কার্যক্রম নিয়েই কাজ করে না, সামাজিক কাজেও এগিয়ে আসে। ভোলা শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়নে জিজেইউএস বরাবরই ইতিবাচক ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জিজেইউএসের এই ধরনের সামাজিক কার্যক্রম সব সময়ই অব্যহাত থাবেবে।
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ
লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন
বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন
মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক
লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী
নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী
কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর
দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত