অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় মঙ্গলবার নমুনা পরীক্ষায় কেউ করোনা শনাক্ত হয়নি : নতুন ৯ জনসহ মোট সুস্থ ৫৩১

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২০ রাত ১১:৫৭

remove_red_eye

৬০৮

মোট আক্রান্ত ৬১১

বাংলার কন্ঠ প্রতিবেদক  : ভোলায়  মঙ্গলবার নতুন করে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারোরই করোনা ভাইরাস শনাক্ত হয়নি। তাই জেলা মোট আক্রান্তের সংখ্যা ৬১১ জনই রয়েছে। তবে আক্রান্তদের মধ্যে সুস্থতা বেড়েছে। নতুন ৯ জন সুস্থ হয়েছে।  এ নিয়ে মোট সুস্থ হলো ৫৩১ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬ জনের। মঙ্গলবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় মঙ্গলবার কেউ আক্রান্ত না হওয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬১১ জন। তবে সুস্থতা সংখ্যা ৯ জন সহ মোট দাড়িয়েছে ৫৩১ জন।  এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত  ২৯৪ জনের মধ্যে সুস্থ ২৫১ জন। দৌলতখানে আক্রান্ত ৪৩ জনের মধ্যে সুস্থ ৩৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ ৬৭ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৪ জনের মধ্যে সুস্থ ৩৭ জন, লালমোহনে আক্রান্ত ৬৪ জনের মধ্যে সুস্থ ৫৮ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩১ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে  আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৬ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো আক্রান্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, মঙ্গলবার আরো ১৫ জনের সহ  এ পর্যন্ত জেলায় ৫০৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ৪৪২০ জনের নমুনা রির্পোট নেগেটিভ আসে এবং ৬১১ জনের পজেটিভ রির্পোট এসেছে।

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভোলা সরকারি মহিলা কলেজ  শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

ভোলা সরকারি মহিলা কলেজ শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত নতুন নেতৃত্বে আবদুল হালিম

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে চালক নিহত

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

চরফ্যাশনে জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর শতাধিক গাছ কর্তন

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

তজুমদ্দিনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী  স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

মনপুরায় অন্ধ প্রতিবন্ধী স্বামী তিন সন্তান নিয়ে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসবাস সাহারা খাতুনের দরকার সবার আর্থিক সহযোগিতা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

লালমোহনে মোমবাতি জ্বালিয়ে চলছে অর্ধবার্ষিক পরীক্ষা

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

ইউনিয়ন ও পৌরসভায় অক্টোবরে ভোটের আয়োজন চলছে: ইসি

আরও...