অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


গোলাম নবী আলমগীর এমপি হলে দেখা করতে কারো সুপারিশ লাগবে না : আকবর হোসেন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই নভেম্বর ২০২৫ রাত ০৮:১৮

remove_red_eye

৩৪৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন। তাহলে একজন ভদ্র এমপি পাবেন, সৎ এমপি পাবেন এবং আপনার কোন প্রয়োজনে দেখা করতে চাইলে টোকেন দিয়ে বা কারো মাধ্যমে দেখা করা লাগবে না। 
মাধ্যম ছাড়াই আপনার প্রয়োজনে দেখা করতে চাইলে গোলাম নবী আলমগীর কে নির্বাচিত করবেন। একজন সৎ এবং ভোলার উন্নয়নে দূর্নীতিবাজ মুক্ত জনপ্রতিনিধি চাইলে ধানের শীষে ভোট দেওয়া আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন জেলা জিয়া পরিষদের সদস্য সচিব মোঃ আকবর হোসেন।
১৭ই নভেম্বর বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন জিয়া পরিষদের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যতে একথা বলেন তিনি। 
সাবেক এ ছাত্রনেতা বলেন, আমাদের নেতা আলমগীর হাজী ভদ্র মানুষ, আমরা ও ভদ্রতার রাজনীতি করি তবে ধানের শীষের বেলায় আমরা আপোষহীন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আগামী সংসদ নির্বাচন ভোলা সদর আসন থেকে আলহাজ্ব গোলাম নবী আলমগীর কে বিপুল ভোটে নির্বাচিত করে ভোলার মানুষের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠানো।  
আকবর হোসেন উপস্থিত নেতাদের নির্দেশনা দিয়ে বলেন, আজ থেকে বাড়ীতে বাড়ীতে যাবেন, ধানের শীষের ভোট চাইবেন এবং আলহাজ্ব গোলাম নবী আলমগীর এর সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে। 
আবদুল কাদের মনু মোল্লার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জিয়া পরিষদের জেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সোহাগ, কামরুল হাসান, মিলন হাওলাদার, আবদুল হালিম, কামরুল হাসান, পিন্স মাতাব্বর, আমির হোসেন।
অনুষ্ঠান শেষে মোস্তফা ভুট্রু কে আহ্বায়ক ওমর ফারুক কে সদস্য সচিব কে ৬১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...