দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২০ রাত ০৯:২৬
৮৬৩
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচা শাজাহান (সাজু) উপর ভাতিজা শাকিলের হামলা ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল (১৭আগস্ট) রাত ৯টায় উপজেলার পৌরশহরের ৪ নম্বর ওয়ার্ডের জুতা ব্যবসায়ী ইউসুফ ফরাজীর দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই যুবক। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী শাজাহান (সাজু) জানান, গত কয়েক বছর আগে আমার বড় ভাই সামছুদ্দিন মারা যান। পরবর্তীতে আমার ভাইয়ের স্ত্রীর মতামতের ভিত্তিতে তার সাথে বিয়ে হয়। ওই ঘরের সন্তান অভিযুক্ত ভাতিজা শাকিলের সাথে আমার সম্পত্তির ভাগ বটোয়ারা সংক্রান্ত বিরোধও রয়েছে। এর জের ধরে শাকিল বিভিন্ন সময়ে আমাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এনিয়ে একাধিকবার পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করলেও অভিযুক্ত শাকিল কারো কথার পরোয়া করেনা। ঘটনার দিন সোমবার রাতে পৌরশহরের মধ্যবাজারে সিয়াম সু-স্টোরে বসে আড্ডা দেয়া অবস্থায় আমাকে মারার উদ্দ্যেশ্যে করে শাকিল ও তার সঙ্গীয়রা হামলা চালিয়ে দেশীয় অস্ত্র ( খুর) এনে আমাকে হত্যার চেষ্টা চালায়।
এসময় জুতা ব্যবসায়ী ইউসুফ ফরাজীর দোকানে পৌর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সিরাজ উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলো। কাউন্সিলর সিরাজ উদ্দিন আক্রমণ কারী শাকিল ও তার সঙ্গীয়দের বাধা প্রদান করলে তাকেও হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় স্থানীয়রা জড়ো হয়ে বাধা দিলে অভিযুক্ত শাকিল পালিয়ে যায়। এ ব্যাপারে অভিযুক্ত শাকিলের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, এ ঘটনায় শাজাহান সাজু বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত