অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মানুষের অধিকারের আন্দোলনে ভাসানীর পথই আমাদের দিকনির্দেশনা : শামসুজ্জামান দুদু

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪২

remove_red_eye

২৭৮

গণতন্ত্র, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের আন্দোলনে মওলানা ভাসানীর পথই আমাদের দিকনির্দেশনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির মাওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা সামনে রাখার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, জনগণের পক্ষে থাকতে হবে যা মওলানা ভাসানী এবং শহীদ জিয়াউর রহমান,বেগম খালেদা জিয়া করেছেন।

তিনি বলেন, মওলানা ভাসানীর দেখানো জনগণের পক্ষে থাকার পথই অনুসরণ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান।

শামসুজ্জামান দুদু বলেন, আসুন, আমরা ক্ষমতা পাওয়ার চিন্তা নয়—মানুষকে দেওয়ার, মানুষের পাশে দাঁড়ানোর চিন্তাটাই সামনে রাখি। গণতন্ত্র, কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকারের আন্দোলনে মওলানা ভাসানীর পথই আমাদের দিকনির্দেশনা।

তিনি আরও বলেন, ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—এই তিন সময়ের ইতিহাসে মওলানা ভাসানী ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। জনগণের পক্ষে দৃঢ় অবস্থান, ন্যায়ের প্রতি অটল থাকা, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া—এসব গুণে তিনি ছিলেন অসাধারণ নেতা।

এই বিএনপি নেতা বলেন, সমালোচকরা পর্যন্ত স্বীকার করেন—মওলানা ভাসানী কতটা প্রাসঙ্গিক ছিলেন। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি সারাজীবন সংগ্রাম করেছেন।

তিনি বলেন, মওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা মানে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে আশীর্বাদ ও দোয়া করেছিলেন, আর জিয়া সেই পথই অনুসরণ করেছেন। আজও সেই আপসহীন আদর্শ বহন করছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান।

কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদির সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান প্রমুখ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...