অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ | ২৯শে ভাদ্র ১৪৩৩


আজ লালমোহনে আসছেন মেজর (অব) হাফিজ ।। দেয়া হবে গণসংবর্ধনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৮

remove_red_eye

৩২০


বাংলার কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য এবং সাবেক সফল মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার পর আগামীকাল শনিবার লালমোহনে আসছেন। গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন ভোলা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নাম ঘোষণা করেন।
বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আগামীকাল শনিবার সকালে লালমোহনে আসছেন। মেজর হাফিজ লালমোহনে আগমন উপলক্ষ্যে উপজেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, স্বাগত তোরণ সাজিয়ে রেখেছেন। উপজেলা জুড়ে চলছে প্রস্তুতি, বৈঠক ও সমন্বয় কার্যক্রম।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মেজর হাফিজ ভোলায় পৌঁছে লালমোহনের উদ্দেশ্যে রওয়ানা করবেন। নেতাকর্মীরা গণসংবর্ধনা দেয়ার জন্য ডাওরী বাজারে অবস্থান করবো এবং সেখান থেকে মেজর হাফিজের সাথে একত্রে পদযাত্রার মাধ্যমে লালমোহন পৌর শহরের চৌরাস্তায় পথসভায় অংশ গ্রহণ করব ও লালমোহন বাসীর পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেয়া হবে।
বর্তমান রাজনৈতিক পরিবেশে তাঁর উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকেরা। বিএনপি থেকে লালমোহন-তজুমদ্দিনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো লালমোহনে তাঁর সফর হওয়ায়, কর্মী সমর্থকেরা এটিকে নতুন উদ্যম সৃষ্টির সুযোগ হিসেবে দেখছেন। তাঁর এই সফর রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি ও মাঠ পর্যায়ে বিএনপি সংগঠনকে আরও সক্রিয় করবে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মেজর হাফিজ বরাবরই লালমোহন-তজুমদ্দিনের মানুষের কাছে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর উন্নয়ন, সাংগঠনিক কার্যক্রম এবং কঠোর অবস্থানের কারণে কর্মীদের মধ্যে তাঁর প্রতি আস্থা উল্লেখযোগ্য। সফরকে সামনে রেখে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দলীয় স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে স্বাগত মিছিল, আলোচনা সভা এবং কর্মী সমাবেশ চলমান রয়েছে। তবে পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল করতে দলের নেতাকর্মীদের তৎপরতা লক্ষ্য করা গেছে।
স্থানীয় রাজনৈতিক মহলে ইতোমধ্যেই নানা আলোচনা চলছে। অনেকে বলছেন, তাঁর এ সফর আগামী দিনের রাজনীতি, দলীয় শক্তিশালীকরণ এবং মাঠ পর্যায়ের নেতৃত্ব বিন্যাসে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ নেতারা তাঁর আগমনকে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ হিসেবে দেখছেন। মেজর হাফিজের সফরকে কেন্দ্র করে লালমোহনে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। আগামীকাল তাঁর সফরে লালমোহন উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী সমর্থকের উপস্থিতি হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।


ভোলা জেলা লালমোহন মোঃ ইয়ামিন



শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

লালমোহনে ৫ কোটি টাকা ব্যয়ে সাইক্লোন শেল্টারের উদ্বোধন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

বাংলাদেশকে মানবিক রাষ্ট্র গড়ার কাজ করছে সরকার: এমপি নয়ন

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

মনপুরায় জানাযা ও মৃত্যুর পর খাওয়ানো টাকা জমিয়ে মারা গেলেন ভারসাম্যহীন এক ভিক্ষুক

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

লালমোহনে ৪৪৫তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

নারীদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে: রুহুল কবির রিজভী

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে যাবে বাংলাদেশ: তিতুমীর

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

দলের সব নেতাকর্মীই সরকারের অংশ: রিজভী

আরও...