বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৪
২৮৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। এ দেশের আসল মালিক জনগণ, সেই প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বদ্বেশড়ি এলাকার একটি মিল চাতালে এ মতবিনিময় সভা হয়।
সভায় তিনি আরও বলেন, জনগণের ওপর জোর করে চাপিয়ে দিয়ে কোনো ব্যবস্থা আমরা মানবো না। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
মির্জা ফখরুল সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি। কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।
তিনি আরও বলেন, আজ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।
তিনি সবার কাছে ধানের শীষে ভোট চান ও আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত