অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে চরফ্যাশন হবে শান্তির জনপদ: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৫ রাত ০৯:১৭

remove_red_eye

৬৪৪

   চরফ্যাশনে বিএনপি প্রার্থী নুরুল ইসলাম নয়নের গণসংবর্ধনা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছরে চরফ্যাশন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। বিএনপির শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাককেও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই চরফ্যাশনকে শান্তি ও উন্নয়নের জনপদে রূপান্তর করা হবে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চরফ্যাশন উপজেলা সদরের প্রধান সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের নেতাকর্মীরা বলেছিল, আওয়ামী লীগ না থাকলে বিএনপি নেতাকর্মীদের হাতে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাতে একজন নেতাকর্মীও নিহত হয়নি। বরং আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিশোধ নয়, বিচার হবে আইনের মাধ্যমে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। যদি আপনারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তবে আমি এই অঞ্চলে নদীভাঙন রোধ, স্বাস্থ্যখাতের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করব।
গণসংবর্ধনা অনুষ্ঠানে ভোলা জেলা ও চরফ্যাশন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে চরফ্যাশনের ২১টি ইউনিয়ন থেকে মিছিলের ঢলে ঢলে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে পুরো শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...