অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২২শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে ২ বসত ঘর পুড়ে ছাই

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ রাত ০৯:৪০

remove_red_eye

২৭৪

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পাশাপাশি দুইটি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের তিন নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত ৪৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 
স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।  প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের  চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয় । ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। 
পুড়ে যাওয়া ঘরের মালিক আবদুল মান্নান এর মেয়ে একাদশ শ্রেণীর ছাত্রী মিসু বেগম বলেন, আমার বাবা মা ভাই বোন সহ গভীর ঘুমে ছিলাম, হঠাৎ বাড়ির মধ্যে ডাক চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন ছড়িয়ে যাচ্ছে। ঘরের বাহিরে কোনমতে বের হয়ে আসলাম, আরেকটু দেরি হলে আমরাও হয়তো পুড়ে ছাই হয়ে যেতাম। ঘর থেকে কোন মালামাল বের করতে পারিনি। পার্শ্ববর্তী পুড়ে যাওয়া আরেক ঘরের মালিক বয়োবৃদ্ধ মোস্তফা বেপারী বলেন, গভীর রাতে ঘুমিয়ে ছিলাম ঘরের বাহিরে ডাক চিৎকার শুনে উঠে দেখি, চার পাশে দাউ দাউ করে আগুন জ্বলছে ও বিকট শব্দ হচ্ছে। কোনভাবে প্রাণ নিয়ে ঘর থেকে বের হয়েছি। চোখের সামনে মালামালসহ পুড়ো ঘর পুড়ে ছাই হয়ে যায়। শরীরে পরিধেয় একটি গেঞ্জি ও লুঙ্গি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আর্থিক সহায়তা করা হবে।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...