অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোলায় বিএনপির প্রার্থী আলমগীর, হাফিজ ইব্রাহিম, মেজর হাফিজ, নয়ন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩২

remove_red_eye

৩৮৩

দলীয় নেতাকর্মীদের আনন্দ উচ্ছাস

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।
ভোলা-১ (সদর) আসনে গোলাম নবী আলমগীর, ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন। 
প্রার্থীদের নাম ঘোষণার পর ভোলা শহরের মহাজনপট্টি জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের উল্লাস করতে দেখা যায়।
এ ছাড়া নাম ঘোষণার পর ভোলা-২ আসনের প্রার্থী সাবেক এমপি হাফিজ ইব্রাহীম এক ভিডিও বার্তায় নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ থেকে বিরত থেকে আল্লাহর শুকরিয়া আদায়ের কথা বলেন। একই সঙ্গে নেতাকর্মীদের মানুষের দ্বার দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার নির্দেশ দেন।


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...