অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

ভোলায় নবনির্মিত সুইমিংপুল কমপ্লেক্সে সাঁতারু বাছাই প্রতিযোগীতার উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৫ রাত ০৮:২৪

remove_red_eye

৩২৭

মোঃ মুরাদ শিকদার : ভোলায় ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হলো। জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনূর্ধ্ব–১৪ স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাঁতারু বাছাই প্রতিযোগিতার উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে নবনির্মিত ভোলা সুইমিংপুল কমপ্লেক্স এর কার্যক্রম। একই সঙ্গে শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি।
রবিবার (৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন সুইমিংপুল কমপ্লেক্সে জেলা প্রশাসনের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার সাফাতুল ইসলাম এবং সাঁতার প্রশিক্ষক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুল মোমেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বেলাল হোসেন।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচি (২০২৫-২৬) এর আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুলের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্য থেকে ৪০ জন শিক্ষার্থীকে সম্ভাবনাময় সাঁতারু হিসেবে বাছাই করা হয়, যারা মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলাধুলা শিশু-কিশোরদের মননশীলতা, আত্মবিশ্বাস ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। বর্তমান প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।”
অনুষ্ঠানে উপস্থিত শতাধিক দর্শক ও ক্রীড়াপ্রেমী শিক্ষার্থীরা বলেন, “ভোলায় আধুনিক মানের এই সুইমিংপুল চালুর মাধ্যমে স্থানীয় প্রতিভাবান সাঁতারুদের বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।”
ভোলার ক্রীড়া ইতিহাসে এ সুইমিংপুল কমপ্লেক্সের কার্যক্রম শুরু হওয়ায় একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও শিক্ষকরা। তারা আশা করছেন, এখান থেকেই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরি হবে।

ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...