অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিএনপির প্রার্থীদের কে কোথায় লড়বেন, দেখুন পুরো তালিকা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৫ রাত ০৮:১৫

remove_red_eye

৪০১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। 

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসন থেকে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লড়াই করবেন ঠাকুরগাঁও-১ আসন থেকে। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলা-৩, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে লড়বেন।

এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ আসনে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে লড়বেন।

রাজশাহী-২ থেকে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ আসনে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ এম রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ মো. বরকত উল্লাহ বুলু ও লক্ষ্মীপুর-৩ আসনে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়াই করবেন।

বিএনপি জানায়, জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে সব আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়নি। কয়েকটি আসন শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। শরিক দলের প্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হওয়ার পর দ্বিতীয় দফায় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...