বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৫ রাত ০৯:২৬
৩৮১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বিএনপি ও বিজেপির নেতাকমীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাকটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় বিজেপি কার্যালয়সহ ভাংচুর করা হয়েছে রাস্তার উপর রাখা কয়েকটি মোটর সাইকেল। এতে গনমাধ্যমকর্মীসহ উভপক্ষের প্রায় অর্ধশত কর্মী সমথর্ক আহত হয়েছে। এ ঘটনার জন্য এক দল অপর দলকে পাল্টা পাল্টি অভিযোগ করে দায়ী করে। শনিবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শহরের নতুন বাজার ও পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও তাদের অঙ্গসংগঠন শহরে মিছিল বের করে । মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে সমাবেশ করে তারা। অন্যদিকে মহাজন পট্টি এলাকায় দলীয় কার্যালয়ে সমাবেশ করে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। নতুন বাজার এলাকায় মিছিল গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভাংচুর ও ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। ভাংচুর করা হয়েছে মটরসাইকেল ও বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত কর্মী আহত হয়েছে। খবর পেয়ে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। নতুন বাজার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে এ ঘটনায় দুপুরে জেলা বিএনপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেন, জামায়াত ও ও ইসলামী আন্দোলন হা ভোট ও না ভোটসহ নির্বাচনকে বিলম্বিত করার জন্য ও নির্বাচন বানচালের জন্য বিভিন্ন এজেন্ডা নিয়ে মাঠে নামে। তার প্রতিবাদে তারা সভা করে। পরে তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে শহরের বাংলা স্কুল ব্রিজ সংলগ্ন কাবিল মসজিদ মোড় অতিক্রম করার সময় তাদের মিছিল লক্ষ করে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে বিজেপির নেতাকর্মীরা। এতে দুপক্ষের মধ্যে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।এ ঘটনায় তাদের অনেক নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সাংবাদিক সম্মেলনে এ সময় বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক হূমায়ুন কবির সোপান ও এনামুল হক। অপর দিকে জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে শনিবার বেলা ১১ টার দিকে তাদের দলের চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থের সমর্থনে জেলা বিজেপির অঙ্গ সংগঠনের আয়োজনে শহরে লিফলেট বিতরণ ও গরুর গাড়ি মার্কার একটি মিছিল বের হয়। এ সময় বিএনপির একটি পক্ষ হামলা চালিয়ে তাদের দলীয় কার্যালয় ভাংচুর করে। এ সময় তাদের অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৬ জনকে বরিশাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তিনি অভিযোগ করেন তাদের বিএনপির ঐক্য নষ্ট করার জন্য বিএনপির একটি পক্ষ তাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত