অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় পরকীয়ার সময় স্থানীয়দের হাতে আটক জামায়াতে নেতা, অতঃপর বিয়ে

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৫ রাত ০৮:০৫

remove_red_eye

২৭৩

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় গভীর রাতে দুই সন্তানের জননী ও  এক বিধবা নারীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন ওয়ার্ড জামায়াতের সভাপতি।
মঙ্গলবার গভীর রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের বাতান খাল এলাকায় ওই বিধবা নারীর ঘর থেকে স্থানীয়রা ওই জামায়াত নেতাকে আটক করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
পরে বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কলাতলী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মোঃ হুমায়ন ও সাবেক মেম্বার আছিউল হক।
ধরা পড়া ওই জামায়াত নেতা হলেন, উপজেলার ৫ নং,কলাতলী ইউনিয়নের ৬ নং,ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি মোঃ শোয়াইব। তিনি পেশায় একজন স্থানীয় পল্লী চিকিৎসক। ওই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামায়াত নেতা শোয়াইব ওই বিধবা নারীর সাথে পরকিয়া সর্ম্পক করে অনৈতিক কাজ করছেন। মঙ্গলবার গভীর রাত ২ টার দিকে ওই নারীর সাথে আপত্তিকর অবস্থায় আটক করে গাছের সাথে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে ওই জামায়াত নেতা ও বিধবা নারীর সম্মতিতে কাজী ডেকে বিবাহ দেওয়া হয়।
এই ব্যাপারে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আমিনুল ইসলাম জসিম জানান, এই সমস্ত অপকর্মের দায় জামায়াত নিবে না। তবে ওয়ার্ড জামায়াতের সভাপতির দায়িত্বে রয়েছেন বলে জানান তিনি।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, ঘটনাটি শুনেছি। কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ ফেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...