বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:৩৮
৩৯৭
মোঃ মুরাদ শিকদার : ২০০৬ সালের ২৮ অক্টোবর সারাদেশে সংঘটিত আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার নৃশংস তাণ্ডবে শাহাদাত বরণকারীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে সদর উপজেলা জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করে।
সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আমির মাস্টার মোঃ জাকির হোসাইন।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ (সদর-দৌলতখান) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি ইসরাইল হোসেন মনির, জেলা গণপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, পৌর আমির মাওলানা মোঃ জামাল উদ্দিন ও নাইরেমি র মোঃ রুহুল আমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কময় দিন। আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় ইসলামী আন্দোলনের নিরীহ কর্মীরা শাহাদাত বরণ করেন। সেই শহীদদের রক্ত বৃথা যায়নি। এই ত্যাগ ইসলামী আন্দোলনকে আরও শক্তিশালী করেছে। আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপারে দল মত নির্বিশেষে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করেন।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত