অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ীকে নির্যাতন ও বিদেশে বসে অপপ্রচার হুমকি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:২১

remove_red_eye

৪২৯

এআর সোয়েব চৌধুরী, চরফ্যাশন : রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে ভোলার ‎চরফ্যাশনের সামরাজ মৎস্য ঘাট সমবায় সমিতির সভাপতি তারেক আজিজকে সামরাজ মৎস্য ঘাট থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং তার কাছ থেকে আদায় করা হয়েছিল জোরপূর্বক চাঁদা। বর্তমানে ছাত্রলীগ নেতা তোফায়েল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
‎মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪ টার দিকে উপজেলার সামরাজ মৎস্য সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সভাপতি তারেক আজিজ এসব অভিযোগ করেন।
‎লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি সমর্থক হওয়ায় আওয়ামী লীগ ক্ষমতার সময়ে মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল তার সামরাজ মৎস্য আড়ত ভেঙে তাকে ঘাট থেকে বিতাড়িত করেছেন। এছাড়া তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, তার ৪টি মৎস্য ট্রলারে থাকা মাছ এবং আড়তে হামলা করে ৬ লাখ টাকা মূল্যের মাছ কেরানি ফারুকের কাছ থেকে নিয়ে গেছে।
‎তিনি আরও বলেন, ২০১৮ সালের ৩০ মার্চ তোফায়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়, মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং পরে নিরাপদ আশ্রয়ও দিতে পারেনি। ২০২৪ সনের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশ নেওয়ায় কেরামতগঞ্জ বাজারে আমার ও দলীয় নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে।
তারেক আজিজ বলেন, আওয়ামী লীগ সরকার পতন হলে তোফায়েল বিদেশে চলে যান। বর্তমানে তিনি সেখানে বসে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হুমকি দিচ্ছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার কাছ থেকে নেয়া  ২৮ লাখ ৭৬ হাজার টাকা ফেরত চাই।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামরাজ মৎস্য ঘাটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বশার ও কামাল প্রমুখ।
তোফায়েলের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি। তবে তার বাবা আব্দুর রশিদ জানান, বিষয়টি সমাধান করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...