অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনের শশীভূষণে উদ্বোধন হলো পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:১৬

remove_red_eye

৫৭৪

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন শশীভূষণ বাজারে পূবালী ব্যাংকের ২৬০ তম উপশাখা চালু করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শশীভূষণ বাজারে হাজী সুপার মার্কেটে শশীভূষণ উপশাখাটির উদ্বোধন করা হয় । 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও বরিশাল অঞ্চল প্রধান মুহাম্মদ মোশাহিদুল্লাহ।

পূবালী ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক কাজী রেজাউল ইসলাম রিয়াদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন শশীভূষণ থানার ওসি (তদন্ত)  জিয়া উদ্দিন। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মাকসুদুর রহমান রুবেল, ব্যবসায়ী নুরে আলম সিদ্দিকী, মাহবুবুর রহমান, আবুল কালাম। এ সময়  ব্যবসায়ী,  শিক্ষক, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ।

দেশের অন্যতম বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে পূবালী ব্যাংক ঐতিহ্যবাহী শশীভূষণ বাজারে ২৬০ তম উপশাখা চালুর মধ্য দিয়ে ব্যাংকিং সেবার পরিসর আরও বিস্তৃত করলো। একই দিনে চরফ্যাশন সদরে পূবালী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন করা হয়। 


মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...