চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:০৯
৩৪১
ইসরাফিল নাঈম, চরফ্যাসন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে গরীব, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ও প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল সহ জাহানপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত যুবদলের নেতারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ, গরিব-দুখী মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তারগণ ইউনিয়নের ৩ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এ ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইল।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত