অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৫ রাত ০৯:০৯

remove_red_eye

৩৬৬

ইসরাফিল নাঈম, চরফ্যাসন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার চরফ্যাশনে  গরীব, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জাহানপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে ও প্রবাসীদের অর্থায়নে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল সহ জাহানপুর ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। 
এ সময় উপস্থিত যুবদলের নেতারা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরামর্শে আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ, গরিব-দুখী মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেছি। রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চায়।
এ সময় বিশেষজ্ঞ ডাক্তারগণ ইউনিয়নের ৩ শতাধিক ব্যক্তিকে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এ ধরনের মহতি কাজ চলমান থাকুক সেই দোয়া রইল।


মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...