অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩


ভোলায় উচ্ছেদ অভিযানে পৌরসভার গাড়িতে আগুনের ঘটনায় ২২৪ জনের নামে মামলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৫ রাত ০৯:৫৩

remove_red_eye

৪০০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হামলা ও পৌরসভা তিনটি গার্বেজ ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ২২৪ জনের নামে মামলা করা হয়েছে। 
সোমবার দুপুরে সাংবাদিকদের কাছে মামলার বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।
রবিবার (২৬ অক্টোবর) রাতে পৌরসভায় স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনের নামে গাড়ী পোড়ানো ও পৌরসভার কর্মচারীদের ওপর হামলার অভিযোগ করা হয়।
মামলার এজহারে উল্লেখ করা হয়, দীর্ঘ দিন ধরে ভোলা পৌরসভার ফুটপাত ও রাস্তার পাশে অবৈধ স্থাপনা নির্মাণ করে জোড় পূর্বক দখল করে ব্যবসা করে আসছেন কিছু অবৈধ দখলদাররা। এ সকল অবৈধ স্থাপনার কারনে জনসাধারনের স্বাভাবিক চলাচলসহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। গত কিছুদিন ধরে পৌর কর্তৃপক্ষ মাইকিং করে এ সকল অবৈধ ব্যক্তিদেরকে রাস্তা এবং পৌরসভার জায়গা ছেড়ে দিতে বলেন। কিন্তু অবৈধ দখলদাররা পৌরসভার কোনো মাইকিং কিংবা প্রচারণাকে কর্নপাত না করে আরো বেপরোয়া হয়ে ওঠে। এ অবস্থায় পৌর কর্তৃপক্ষ গত কয়েক দিন ধরে শহরের সকল রাস্তা এবং ফুটপাত থেকে অবৈধ দখলদার এবং হকারদেরকে উচ্ছেদ করতে অভিযানে নামেন। অভিযানে ফুটপাত ও রাস্তার পাশ থেকে অনেক অবৈধ স্থাপনা সরিয়ে জনগনের চলাচলের জন্য ফুটপাত ও রাস্তা ঘাট উন্মুক্ত করে দেওয়া হয়। এই অভিযানের অংশ হিসেবে গত ২৫ অক্টোবর পৌরসভার নতুন বাজার এলাকায় মডেল মসজিদ চত্বরের দুই পাশে পৌরসভার নিজস্ব ৩০ দশমিক ৭৫ শতাংশ জমিতে অবৈধ ভাবে গড়ে ওঠা অন্তত ২০টি দোকান ঘর উচ্ছেদ করে মানুষের ব্যবহারের জন্য যায়গা উন্মুক্ত করে দেওয়া হয়। অবৈধ স্থাপনা চলমান উচ্ছেদ অভিযান চলাকালে ওই দিন বিকেলে এজহারে উল্লেখ আসামীদের নেতৃত্বে অজ্ঞাত আরো ১৫০থেকে ২০০জন আসামী দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পৌরসভার চলমান উচ্ছেদ অভিযানের কর্মীদের ওপর হামলা করেন। হামলায় আসামীরা পৌরসভার ১২জন স্টাফকে গুরুতর আহত করেন। এক পর্যায়ে হামলা শিকার হয়ে অভিযানে থাকা পৌরসভার স্টাফরা সেখান থেকে চলে গেলে হামলাকারীরা পৌরসভার ৩টি সরকারী গার্বেজ ট্রাকে প্রথমে পেট্রোল ছিটিয়ে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িগুলো পুড়ে গিয়ে পৌরসভার প্রায় ৮৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে মামলার এজহারে উল্লেখ করা আসামীরা হলেন- মো. দুলাল, মো. শুভ, মো. লিটন, মো. নুর ইসলাম, মো. রাকিব, মো. ইসমাইল, মো. ইয়ামিন, মো. লোকমান, মো. মোস্তফা, মো. কবির, মো. তরিকুল ইসলাম, মো. হাবিব, মো. সহিদুল ইসলাম, মো. সোহেল, মো. খোকন, মো. শাহাবুদ্দিন, মো. আহম্মদ উল্লাহ, মো. খোকন, মো. হৃদয়, মো. রুহুল আমিন, রফিজল হক মনির, মো. শাহজাহান, জসিম হাওলাদার ও তপন কর্মকার। এরা সকলে সদর উপজেলার ধনিয়া ও বাপ্তা ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ সাংবাদিকদের জানান, পৌরসভার উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায়  জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


ভোলা সদর ভোলা জেলা মোঃ ইয়ামিন



ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...