বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০২৫ সকাল ০৮:৩৪
২৮৮
বাংলার কণ্ঠ ডেস্ক : নানা কর্মসূচীর মধ্য দিয়ে ভোলায় ফুলকুঁড়ি আসরের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জেলা পরিষদ মিলননায়তনে ‘পুরস্কার বিতরণ ও শিশু সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
ভোলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইস্রাফিল স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনিপর আহ্বায়ক আসিফ আলতাফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা ফুলকুঁড়ির ক্রীড়া উপদেষ্টা মোঃ ফয়সেল, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাবেক প্রধান পরিচালক, হাইকোর্টের আইনজীবী এডভোকেট অলি ইব্রাহীম, ইসলামিক ইউনিভার্সিটির বাংলা প্রভাষক মামুন মাহফুজ, কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের পাঠাগার সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম ও ভোলা ফুলকুঁড়ি আসরের সাবেক পরিচালক নাজিম উদ্দিন প্রমূখ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলা ফুলকুঁড়ি আসর- সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন, মাইন্ড ম্যারাথন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এ সকল বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ফুলকুঁড়ি আসরের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুরস্কার বিতরণের মাঝে শিশু শিক্ষার্থীদের উদ্বুদ্ধ দেয়ার জন্য বিশেষ অতিথি আসিফ আলতাফ গান গেয়ে কিছুটা সময়ের জন্য আনন্দ দেন।
অনুষ্ঠানে বক্তারা বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত হওয়ার বিষয়গুলো উল্লেখ করে অভিভাবকদের সচেতন করেন। পাশাপশি নিজ সন্তানরা পড়ালেখার ফাঁকে কোথায় যায়, কার সাথে মিশে, কি করে সে দিকে খেয়াল রাখার আহ্বান জানান।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত