চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৫
২৯৯
চরফ্যাশন প্রতিনিধি : দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছিরখাল লঞ্চঘাটের এলাকাবাসীর। অবশেষে স্থাপিত হয়েছে একটি নতুন পল্টুন, যা বাস্তবায়িত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভোলা-০৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়ার উদ্যোগে।
স্থানীয়রা জানান, গাছিরখাল লঞ্চঘাটে দীর্ঘদিন ধরে একটি স্থায়ী পল্টুন স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন তারা। বিষয়টি জানতে পেরে এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সঙ্গে যোগাযোগ করেন এবং আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। তাঁর উদ্যোগে ও অনুরোধে কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত বৃহস্পতিবার বিকেলে গাছিরখাল ঘাটে নতুন পল্টুনটি পাঠায়।
পরদিন শুক্রবার সকালে এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্যাহ মিয়া নিজে পল্টুনটি পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, গণমানুষের সেবাই আমার রাজনীতি। বহু বছর ধরে এই এলাকার মানুষ নৌযাত্রায় ভোগান্তি পোহাচ্ছিলেন। আজ তাদের সেই দুর্ভোগ কিছুটা লাঘব হয়েছে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও নুরাবাদসহ চরফ্যাশন ও মনপুরার সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই।
এলাকাবাসী এ সময় এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি শুধু একজন রাজনীতিক নন, মানুষের কল্যাণে নিবেদিত একজন প্রকৃত জননেতা।
নতুন পল্টুন স্থাপনের ফলে গাছিরখাল ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ এখন থেকে সহজে নৌপথে চলাচল করতে পারবেন। এতে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন এলাকাবাসী।
ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক
লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ
রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন
সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার
বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল
অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২
বাংলাদেশে ‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক