বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৫ সকাল ১১:৪৯
২৬৯
ভোলায় ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গত ৫৩ বছর আমাদের অনেকের চিন্তার ব্যবধানের কারনে আমরা পরগাছার মতো অন্যের ওপর ভর করে চলেছি। ইসলাম নামের গাছকে মাথা উঁচু করে দাঁড় করানোর চিন্তা অনেকে করি নাই। ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামের পক্ষে একটি ক্ষেত্র তৈরী হয়েছে। দেশ রক্ষা, মানবতার কল্যানের পক্ষে ও বিদেশী তাবেদার থেকে দেশকে রক্ষা করার জন্য একটা সুযোগ তৈরী হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে আমরা যারা ইসলামী দল করি তারা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দিবো। এ ঘোষণার পর এক শ্রেণির লোকের মাথা খারাপ হয়ে গেছে। এখন মাথা খারাপের দলেরা কিছু হুজুরকে কেনার প্রস্তাব দিতেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ভোলা জেলা পরিষদ হল রুমে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের আয়োজনে ‘ইসলামী সমাজ ব্যবস্থা ও কল্যাণরাষ্ট্র গঠনে ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, সারা দেশে ইসলামের পক্ষে যে সুযোগ তৈরী হয়েছে তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদেরকে ধিক্কার জানাবে। সারা দেশে সফর করার পর আমার যেটা মনে হয়; আমরা যদি সকলে মিলে এক কণ্ঠে আওয়াজ তুলতে পারি তাহলে চোর, চাঁদাবাজ, খুনি, জালেম এবং বিদেশীদের তাবেদার আমাদের দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে, এটি হাতছাড়া করা যাবে না।
মুফতি রেজাউল করিম বলেন, এদেশে আযানের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে আবার আযানের শব্দে বাচ্চারা ঘরে যায়। এদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এই দেশে গত ৫৩ বছর যারা যেই নীতি আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তার নাম হলো মানবরচিত কুফরী তন্ত্র। এদের পরিচালনায় আমাদের দেশ বিশ্বের মধ্যে দুর্নীতি ও চোরের দিক থেকে পাঁচবার প্রথম হয়েছে। এরা আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরী করেছে। গত ফ্যাসিস্ট হাসিনা সরকার বলেছে ‘হাসিনা পালায় না’ আল্লাহর কুদরতে ভাত পাক করেও খেয়ে যেতে পারেনি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সভাপতি মুফতি ইয়াসিন নবীপুরির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়েদুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা জেলা উত্তরের সহসভাপতি মাওলানা শফিউদ্দীন, সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবু সালেহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সেক্রেটারী মাওলানা তরিকুল ইসলাম তারেক, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মাওলানা কামাল উদ্দিন, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রেজাউল করিম বোরহানী প্রমুখ।
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত