অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

জুবায়েদ হত্যার বিচারের দাবিতে ভোলা ছাত্রদলের বিক্ষোভ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৪

remove_red_eye

৪৩৬

বাংলার কণ্ঠ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলা সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (২০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ও বর্তমান কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হোসেনের নেতৃত্বে কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভোলা- চরফ্যাশন মহাসড়কের যুগীরঘোল চত্বরে সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

তানভীর হোসেন শুভ বলেন, গতকাল সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ যখন টিউশনি করাতে যাচ্ছিল তখন একটি মহল তাকে নৃশংসভাবে হত্যা করে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ এ জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরো দুইজন খুনি সেখানে ছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে এখনো তাদের গ্রেফতার করা হয়নি। আমরা আশাকরি তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পেরিয়ে এখনো কোনো খুনি গ্রেফতার হয়নি। আমরা চাই অতি দ্রুতই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

ভোলা সদর

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...