বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৮
৩১৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি হয়তো জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করবে, অথবা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো ‘পোষা রাজনীতি’ করতে আসিনি।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় দলটির প্রতীক ‘শাপলা’ নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সারজিস আলম বলেন, আমাদের শাপলা প্রতীক দিতেই হবে। যদি না দেওয়া হয়, তবে কেন দেওয়া হবে না- তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা আইনিভাবে এবং রাজনৈতিকভাবে লড়াই করব।
এসময় জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ সনদে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এছাড়া জুলাই সনদে আইনি কোনো ভিত্তি না থাকায় আমরা সেখানে স্বাক্ষর করিনি।
আগামী জাতীয় নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি যারা দেবে এবং যারা ‘বাংলাদেশপন্থার রাজনীতি’ করবে, তাদের সঙ্গেই জোট হওয়ার চিন্তা করবেন।
জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সমন্বয় সভায় এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত