অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২৫ রাত ০৮:৩১

remove_red_eye

৪১১

চরফ্যাশন প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের পক্ষে লিফলেট বিতরণ করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর।
রবিবার (১৯অক্টোবর) বিকেলে  উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের হাজিরহাট বাজারের ব্যবসায়ী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকের জনমত তৈরির লক্ষ্যে জনসাধারণের মাঝে প্রচারণা করেন। এসময় ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে মোস্তফা কামাল খোকন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন,চরফ্যাশন ও মনপুরার মাটি ও মেহনতী মানুষের জন্য বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম দীর্ঘ ৩৫ বছর ধরে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করেছেন। নাজিম উদ্দিন আলম এই অঞ্চলে মসজিদ, মন্দির, স্কুল ও কলেজ মাদ্রাসা এবং সড়ক কালভার্ট ব্রিজ বিদ্যুতসহ কোটি কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন করেছেন। গত ১৭বছর ধরে বিএনপির ক্রান্তিলগ্নে নাজিম উদ্দিন আলম ছাড়া এই অঞ্চলের খেটে খাওয়া মজদুর শ্রমজীবী মানুষের খবর কেউ রাখেনি অথচ বর্তমানে পত্র পত্রিকায় বিএনপির মনোনয়ন প্রত্যাশি নেতার অভাব নেই। শুধু পত্রিকার সংবাদেই নয় এসব নেতারা ব্যানার ফেস্টুন আর পোস্টার ছাপিয়ে এখন বিএনপির বড় নেতা বনে গিয়েছেন। তারা কখনোই চরফ্যাশন উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশে থাকেনি। এই অঞ্চলের মানুষের আশা নাজিম উদ্দিন আলম ভাই বিএনপির  মনোনয় নিয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। এসময় ওই ইউনিয়নের শতশত নেতাকর্মী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...