অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানের জমির বিরোধ নিয়ে হামলা নারীসহ ৭ জনকে পিটিয়ে আহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৯ রাত ০৯:২৬

remove_red_eye

৮৮৮

জসিম রানা: ভোলার চরপাতায় নারীসহ ৭ জনকে পিটিয়ে আহত করেছে ভূমিদস্যুরা। আহতরা বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। তবে এদের মেধ্যে ২ জনের অবস্থা অশঙ্কাজনক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আহত ও স্থানীয় সূত্রে জানাগেছে, ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মাঝি বাড়ীর মৃত বেলায়েত হোসেনের ছেলে ফরমুজল হক মাঝি চরপাতা মৌজায় পৈত্রিক সূত্রে জমির মালিক হয়ে ঘর-দরজা, পুকুর, বাগান-বাগীচা সৃজন করে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল। কিছুদিন পূর্বে ফরমুজল হকের ভোগ দখলীয় জমির উপর লোলুপ দৃষ্টি পরে স্থানীয় ভূমিদস্যু চক্রের মূল হোতা বেলায়েত হোসেনের অন্য ৩ ছেলে আওলাদ মাঝি, আলিমুদ্দিন মাঝি ও আমজাদ হোসেন মাঝির। বিগত দিনে এ ৩ ভূমিদস্যু ফরমুজুল হককে তার ভোগ দখলীয় জমি হতে উৎখাত করার জন্য হামলা-মামলাসহ বিভিন্ন সড়যন্ত্রের জাল বুনতে থকে। কোন ভাবেই ফরমুজলের পরিবারকে ভিটা ছাড়া করতে না পেরে তাদের উপর চালাতে থাকে বিভিন্ন ধরণের অন্যায় অত্যাচার। শুক্রবার ১১ অক্টোবর ২০১৯ সকাল ৮টার দিকে আওলাদ ও আলিমুদ্দিন মাঝির সাথে স্থানীয় জহুরা বেগমের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাক বিতন্ড হয়ে ফরমুজুল হকের মেয়ে জান্নাত বেগম ও ফেরদৌসের সাথে। এর রেশ ধরে আওলাদ ও আলিমুদ্দিন মাঝির নেতৃত্বে, সাহেদ, মমিন, রিয়াদ, হাসিম, আকবর, মিজান, আলআমিন, জলিল, বসার, কবির, বাবর, জামাল মাঝিসহ ১৫/২০জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ফরমুজুল হকের পুরো পরিবারের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের দায়ের কোপে ফরমুজুল হকের স্ত্রী শাহিনুর বেগমের মুখ ও নাক কেটে মারাক্তক জখম হয়। অন্যদিকে সন্ত্রাসীরা ফরমুজুল হক, ফেরদৌস, জান্নত, সুলতানা, জহুরা, ফাহিমাকে লাঠি ও রোহার রড দ্বারা পিটিয়ে শরীরের বিভিন্ন যায়গা ফুলা জখম করে। এক পর্যায়ে তারা অচেতন হয়ে পরলে সন্ত্রাসীরা তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠাতে চেষ্টা করলে সন্ত্রাসীরা আহতদের অস্ত্রের মুখে অবরুদ্ধ করে রাখে। পরে দৌলতখান থানার এসআই রিয়াজের নেতৃত্বে একদল পুলিশ এসে, আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী ফরমুজুল হক ও তার পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...