বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই অক্টোবর ২০২৫ রাত ১০:১৩
৬৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন জনাব মো. আবদুল জলিল। তিনি ১৪ অক্টোবর ২০২৫ তারিখে এ পদে যোগদান করেন। এর আগে মো. আবদুল জলিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের (পূর্বে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড) ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
বিসিএস তথ্য (সাধারণ) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত কৃতী। তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অধিকার করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। শ্রেষ্ঠ ফলাফলের জন্য তিনি “অধ্যাপক আয়েশা নোমান স্বর্ণপদক” লাভ করেন।
পেশাগত জীবনে তিনি চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইরান ও ভারতসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
জনাব মো. আবদুল জলিল কুমিল্লা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত