বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৩
৩০২
বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় ঐকমত্য কমিশন অফিসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৭ আগস্ট) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমদ ইতোমধ্যে জাতীয় সংসদ এলডি হলস্থ জাতীয় ঐকমত্য কমিশন অফিসে পৌঁছেছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে জুলাই সনদটি শুক্রবার বিকেলে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। বিএনপির শীর্ষ দুই নেতার এই অনুষ্ঠানে যোগদান গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সনদ বাস্তবায়ন ও প্রক্রিয়া নিয়ে মতভিন্নতার কারণে অনুষ্ঠানে সংশ্লিষ্ট সব দল অংশ নেবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও গণভোটের সময় নির্ধারণ নিয়ে রাজনৈতিক দলগুলো বিভক্ত।
বিএনপি ও এর মিত্ররা ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের দিনই গণভোট চায়, অন্যদিকে জামায়াত চায় নভেম্বর মাসে সংসদ নির্বাচনের আগে গণভোট হোক। দলটি সংসদের উভয় কক্ষেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দাবি করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সনদে স্বাক্ষরের আগে সরকারের কাছ থেকে নির্বাহী আদেশে বাস্তবায়নের নিশ্চয়তা চায়। এসব ইস্যুতেই আজকের অনুষ্ঠানে সব দলের উপস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। বিএনপিসহ তাদের জোটভুক্ত দলগুলো সনদে সই করবে বলে নিশ্চিত হওয়া গেছে, তবে জামায়াত এখনো সিদ্ধান্ত নেয়নি।
এনসিপি ও বাম দলগুলো ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, তারা সনদে সই করবে না। গত রাতে এনসিপি জানিয়েছে, তারা এই অনুষ্ঠানে যোগ দেবে না।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত