অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৫ই জুন ২০২৬ | ২১শে জ্যৈষ্ঠ ১৪৩৩

চরফ্যাশনে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক যুব সমাবেশ অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩২

remove_red_eye

৪০৩

চরফ্যাশন প্রতিনিধি : জামায়াতে ইসলামী চরফ্যাশন ও মনপুরা (ভোলা-৪) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোস্তফা কামাল বলেছেন, যুব সমাজকে দীর্ঘ ১৭ বছর মাদকাসক্ত করে ধ্বংস করে দিয়েছে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া যুব সমাজকে একটি দল জুলাই সনদে সমর্থন দিচ্ছে না। তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন। 
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে।
উপজেলা জামায়াতের যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলা কাজী হারুনুর রশীদ, উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মীর মো. শরীফ হোসাইন ,উপজেলা শাখার সম্পাদক মাওলানা মো.কাশেম,সহকারী সম্পাদক এডভোকেট এনামুল হক রায়হান,মাওলানা মো.শিরাজুল ইসলাম,মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক মামুন আলমসহ বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 
ভোলা জেলা সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ বলেছেন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের আগামীর সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গঠন করা হবে। উপজেলা আমীর অধ্যক্ষ মীর মো.শরীফ বলেন, বিগত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবারের নির্বাচন মহা উৎসবের সাথে পালিত হবে বলে বিশ্বাস করি। আমাদের নেতারা ইসলামের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমাদের সামনে সেই সুযোগ হাজির হয়েছে। দেশের সকল ইসলামি দল ঐক্যবদ্ধ হয়েছে।
মাওলানা জহিরুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে আজকের যুব সমাবেশ তার ইঙ্গিত দিচ্ছে। এ পর্যন্ত যতো সমীক্ষা হয়েছে, সব সমীক্ষায় দেখা গেলে আগামীতে ইসলামি দল বিজয়ী হবে। কিছু রাজনৈতিক দল কেন পি আর পদ্ধতির বিরোধিতা করছেন তা জানাতে গিয়ে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা দেশটাকে লুটপাটের স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছেন তারাই পিআর সিস্টেমের বিরোধিতা করছেন। তিনি বলেন, এ দেশের তরুণ যুবকরা জেগে উঠেছে। এই প্রজন্ম আগামী নির্বাচনে তাদেরকে প্রতিহত করবে। পরে একটি র‍্যালী বের করে যুব বিভাগ। এসময় র‍্যালীটি চরফ্যাশন সদর প্রদক্ষিণ করে জামায়াত কার্যালয়ে এসে শেষ হয়। এতে শতশত যুব জামাত ও শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

ভোলায় ভাড়া ফ্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও তা স্বজন পলাতক

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

মনপুরায় ফ্রি-মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেল সুবিধা বঞ্চিত দুই শতাধিক দরিদ্র মানুষ

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

সাংবাদিক ও সংসদ মিলেমিশে দেশকে এগিয়ে নিতে হবে : স্পিকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

ভারত-পাকিস্তান নয়, নিজেদের বলয়ে থাকতে চাই: ফখরুল

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা

আরও...