বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১১
৩০৭
এইচ আর সুমন : হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের চোখের জল এবং ভালোবাসায় চির বিদায় নিলেন ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজি।
বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের যুগিরঘোলস্থ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজারো নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করে। জানাযা শেষে তার আলীনগরের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে মরহুমের নামাজে জানাযায় দল-মত নির্বিশেষে কয়েক হাজার মানুষ জানাযায় অংশগ্রহণ করে। শেষ বারের মত মোস্তফা মিয়াজিকে একনজর দেখার জন্য দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে। নামাজে জানাযায় ইমামতি করেন মহাজনপট্টি বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরে আলম।
মরহুমের মৃত্যুতে জেলা বিএনপি’র আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, জেলা জাতীয় পার্টি (বিজেপি) সভাপতি আমির ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা বিএনপি’র আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ সুমন, কৃষক দল সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, পৌর কৃষক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মঞ্জু খান, শ্রমিকদল সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রদল সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জসিম, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিএনপিও তার অসহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন।
উল্লেখ্য, বুধবার (১৫ অক্টোবর) ভোর ৫ টা ১০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক