অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলায় আহত-৭

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই অক্টোবর ২০২৫ রাত ০৮:০৯

remove_red_eye

৩৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদীতে থাকা আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় নদীতে টহলরত মৎস্য অফিসের একটি আভিযানিক দলের ওপর হামলা চালান সংঘবদ্ধ জেলেরা। এতে পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কয়েকজনসহ মোট ৭জন আহত হয়েছেন। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান।

তিনি জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে আমাদের কয়েকটি টিম নদীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করছিল। বুধবার সকালের দিকে হঠাৎ করে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ জেলের দল ফাইটার নৌকা নিয়ে এসে একটি আভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা আমাদের ওই টিমের সদস্যদের লাঠি দিয়েও মারধর করে।
সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে দুপুরের দিকে হামলার শিকার আভিযানিক টিমের আহত সদস্যদের উদ্ধার করি। হামলায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন- পুলিশ সদস্য তুষার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরীফ, অফিস সহায়ক খোকন চন্দ্র দে, ট্রলারের মাঝি রাসেল, সবুজ ও স্প্রিডবোট চালক মো. মনির। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে থানায় মামলা দায়ের করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...