অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যশনে ছিনতাইকালে চালকহত্যা মামলায় একজনের যাবজ্জীবন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

৩৯৯

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে মটরসাইকেল ছিনতাইকালে হত্যা করা হয় আরোহী কালুকে। হত্যা মামলায় অভিযুক্ত আসামী মিন্টিজ ওরফে মোঃ শাজাহানকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা অর্থ দন্ডাদেশ দেন চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ। মঙ্গলবা দুপুরে এই আদেশ দেন  চরফ্যাশন চৌকি আদালতের বিচারক, মোঃ শওকত হোসাইন ।  আদেশে বলা হয় ২০১২ সালের ১৯ ফেরুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মটরসাইকেলে চরে কালু  দুলারহাট বাজার থেকে চরফ্যাশন যাচ্ছিলেন। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ও নিখোঁজ থাকে । পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাও ২ নং ওয়ার্ডের জনৈক নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে কালুর লাশ উদ্ধার করে পুলিশ। তদন্ত শেষে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্ত কর্মকর্তা । 
তাতে উল্লেখ করা হয় মটর সাইকেলটি ছিনতাই করতে পথ রোধ করে আসামী মোঃ মিলন,, মোঃ জামাল , মোঃ ফিরোজ, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ মিন্টিজ ওরফে মোঃ শাজাহান একযোগে গলায় গামছা পেচিয়ে কালুকে হত্যা করে।  ১০ জনের সাক্ষ্য শেষে আদালত মঙ্গলবার রায় দেন। এদিকে আসামীদের মধ্যে মিলন ব্যতিত অপর ৪ জন পলাতক ছিলেন। সাক্ষ্যপ্রমান না থাকায় মোঃ মিলন , মোঃ জামাল, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ ফিরোজকে খালাস দেন আদালত। 
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মোঃ হযরত আলী হিরণ ও আসামীর পক্ষে এ্যাডভোকেট এএইচ এম জাবেদ করিম মামলা পরিচালনা করেন। পিপি হযরত আলী জানান, প্রকৃত দোষী আসামীকে আদলত শাস্তি দিয়েছেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...