অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১লা নভেম্বর ২০২৬ | ১৭ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে আধুনিক সন্ধ্যা তারা ক্লাব কর্তৃক ফুটবল ক্যাম্পিং উদ্বোধন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৪২১

চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে সামাজিক সংগঠন আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের (এম.ভি.সি) উদ্যোগে যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। তিন মাস ব্যাপী এ ক্যাম্পিংয়ে চরফ্যাশন উপজেলার ১২,১৩,১৪ ও ১৭ বছরের ১২০ জন কিশোরকে যাচাই-বাছাই করে যুব স্পোর্টস একাডেমি ফুটবল ক্যাম্পিংয়ে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে চরফ্যাশন ডাক বাংলো সংলগ্ন এম.ভিসির নিজস্ব ক্লাবে আধুনিক এ ক্যাম্পিং’র শুভ উদ্বোধন করা হয়।
এম.ভি.সি'র সিনিয়র সহ-সভাপতি মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি.এস.এম ফিদা হাসান। অনুষ্ঠানে এম.ভি.সি'র উপদেষ্টা আশরাফুর রহমান দিপু ফরাজী, মীর শাহাদাৎ হোসেন সায়েদ, উপজেলা ক্রীড়া সংঠনের সাবেক সম্পাদক মোঃ ফুয়াদ মিয়া, ইব্রাহিম হাওলাদার, আশ্ররাফুল ইসলাম, অর্থ সম্পাদক রিপন,সাংগঠনিক সম্পাদক রাশেদ,সদস্য শাখাওয়াত হোসেন, জসিম,আওলাদ,জাহান সিকদারসহ এম.ভি.সি’র অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান কোস হিসেবে দায়িত্ব পালন করেন শিশির মাহমুদ। এছাড়াও কোস হিসেবে দায়িত্ব পালন করেন, আজাদ, সোহেল,ছোটন দাস।

মোঃ ইয়ামিন চরফ্যাসন



ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

২১ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, প্রশ্নের মুখে শিক্ষার ভিত

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, নিষিদ্ধ আ.লীগের ১১ জন গ্রেপ্তার

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গো যাচ্ছেন বিমানবাহিনীর ১৩৪ সদস্য

আরও...