অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন ১৪৩৩

ক্যানসার প্রতিরোধে দরকার খাদ্যাভ্যাস পরিবর্তন: স্বাস্থ্য উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৪০

remove_red_eye

৩৪৪

আমাদের দেশে স্তন ক্যানসারসহ বিভিন্ন ক্যানসারের রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তন করা থেকে শুরু করে আমাদের আরও বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে।

সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ‘স্তন ক্যানসার সচেতনতা’ মাস ২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির আহ্বান জানিয়ে নূরজাহান বেগম বলেন, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে, যাতে আমরা ৬৪ জেলায় ক্যানসার সচেতনতার বিষয়টি পৌঁছে দিতে পারি। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে।  

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ক্যানসার চিকিৎসার জন্য লিনাক মেশিন খুবই প্রয়োজনীয়। বর্তমান সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ছয়টি লিনাক মেশিন ক্রয়ের ব্যবস্থা নিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে মেশিনগুলো দেশে আসবে।

স্তন ক্যানসার চিকিৎসায় যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, স্তন ক্যানসার ধরা পড়লে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য আমাদের লজ্জা বা ভয় না পেয়ে যথাসময়ে স্ক্রিনিং করতে হবে। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে দেখা গেছে ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যানসার হতে পারে। তাই বয়সের দিকে না তাকিয়ে, কোনো ধরনের উপসর্গ দেখা গেলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

আরও...