বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ রাত ০৯:৪৭
৩৫১
বাংলার কন্ঠ প্রতিবেদক: পি আর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট জুলুম নির্যাতন ও গণহত্যার বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার ৫ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা।
রবিবার ১২ অক্টোবর রবিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দাবী সম্বলিত স্মারকলিপি ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর জেলা আমির মাস্টার জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, ভোলা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের প্রার্থী মাওলানা ফজলুল করিম, ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম, ভোলা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল, জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, মাওলানা আক্তার উল্লাহ, মাওলানা ইসমাইল হোসেন মনির, ভোলা সদর আমীর মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি আব্দুল্লাহ আল আমিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রধান পূর্ব ও পরে সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে যেই উদ্দেশ্যে তাড়িয়েছে এবং ডঃ ইউনুসের নেতৃত্বে এ সরকারকে যে কারণে বসিয়েছে সেই সুফল এখনো বাংলাদেশের মানুষ ভোগ করতে পারে নাই। যার কারনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ দাবি নিয়ে আবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
আমরা আশা করছি আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিষ্ট হাসিনার জুলুম, নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন সরকার। সরকারের এই ৫ দাবি বাস্তবায়নে শুভ বুদ্ধির ব্যত্যয় ঘটলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের জনগণকে মাঠে নিয়ে আরেকটি গণঅভ্যুত্থানের ঘোষণা দিবে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত