বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২১
২৮৪
বাংলার কণ্ঠ ডেস্ক : সাগর উপকূলের দ্বীপ ভোলার মনপুরায় বিদ্যুৎ সমস্যার সমাধানে এবার সাবমেরিন ক্যাবল লাইনে যুক্ত হতে যাচ্ছে।
আগে এ উপজেলায় দৈনিক ৪/৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ হতো, এটি চালু হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে বলে জানা গেছে।
গত শুক্রবার (১০ অক্টোবর) সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কেএম আলী রেজা নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সভায় এমন তথ্য উঠে এসেছে।
সভায় অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে, একটি তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ।
অন্যদিকে অতিরিক্ত সচিব কেএম আলী রেজা জানান, সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও মনপুরার মানুষ অন্ধকারে না থাকে।
বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টরা জানান, মান্ধাতা আমলের ডিজেলচালিত জেনারেটর দিয়ে গুটিকয়েক গ্রাহককে রাতে তিনঘন্টা বিদ্যুৎ দেওয়া হতো। যা প্রায়সময়-ই বিকল থাকে।
জানা গেছে, মনপুরা উপজেলায় বিদ্যুতের চাহিদা ১৫ মেগাওয়াট। উপজেলা সদর হাজীরহাট ও আশ-পাশের এলাকার ৯৬৬ জন গ্রাহকের প্রয়োজন ৪ মেগাওয়াট। অথচ মনপুরায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে-মাত্র ৪২০ কিলোওয়াট। যা প্রয়োজনের তুলনায় ১০ ভাগের একভাগেরও কম। এখানে তিনটি জেনারেটর রয়েছে,এর মধ্যে একটি বিকল। বাকি দুটিও দীর্ঘদিনের পুরোনো, পরিত্যক্ত এবং সার্বক্ষণিক চলার অনুপযুক্ত। যে কারণে যেটুকু বিদ্যুৎ উৎপন্ন হয় তাতে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না।
মনপুরা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী কেএম ফরিদুল ইসলাম জানান, সমস্যা সমাধানের জন্য বর্তমানে উপজেলা সদরে ৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন সোলার বিদ্যুৎ প্লান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়া পার্শ্ববর্তী উপজেলা চরফ্যাশন থেকে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরাকে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হলে মনপুরাবাসীর জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
মনপুরা ভোলা জেলার দক্ষিণে অবস্থিত। এ উপজেলার মোট আয়তন ৩৭৩ দশমিক ১৯ বর্গ কিলোমিটার।
ভোলার জেলা প্রশসাক (ডিসি) মো. আজাদ জাহান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দ্বীপ মনপুরাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানাবিধ কার্যকরী পদক্ষেপ হাতে নিয়েছেন। এটি বাস্তবায়ন হলে সাগর মোহনার এ জনপদ হবে ভ্রমণপিপাসু দেশ-বিদেশি পর্যটকদের অভয়ারণ্য।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত