অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় জোয়ারে প্লাবিত ৪৫০ পরিবারের মধ্যে চাল বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২০ সকাল ০৯:৫১

remove_red_eye

৮৯১

মনপুরা  প্রতিনিধি: ভোলার মনপুরায় পূর্ণিমার জোয়ারে প্রভাবে প্লাবিত হাজিরহাট ইউনিয়নের ৪ শত ৫০ পরিবারের মাঝে জেলা প্রশাসকের স্পেশাল ভিজিএফ’এর চাল বিতরন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার খাদ্য গুদামের সামনে প্রত্যেক পরিবাররের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করেন ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও ট্যাগ অফিসার পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমন।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুয়াল হোসেন আবু মেম্বার, ইউপি সদস্য মোঃ ইউনুচ, ইউপি সদস্য মোঃ বাচেত ও ইউপি সদস্য মোঃ মফিজ।