অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২০ রাত ০৯:২৯

remove_red_eye

১২৭৪




 
  বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে ১০০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের কক্সবাজারের মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জাহিদ দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মৃত জাহাঙ্গির আলমের ছেলে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের মোড় এলাকায় অভিযান চালায়। এসময় ১০০ পিস ইয়াবাসহ জাহিদ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে লালমোহন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।