অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৫ রাত ১১:৫১

remove_red_eye

৩১৯

চরফ্যাশন প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, কারণ তারা জানে নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে সর্বস্তরের মানুষের দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে মনপুরা থেকে রওনা হলে চরফ্যাশনের ২১ ইউনিয়নের নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। নুরুল ইসলাম নয়ন বলেন, ইতিমধ্যে বিএনপি নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, যেন কেউ তা বানচাল করতে না পারে। ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন যুবদল এই নেতা। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...