অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে সুপারি পাড়াকে কেন্দ্র করে সত্তরোর্ধ বৃদ্ধকে কুপিয়ে জখম

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই অক্টোবর ২০২৫ সকাল ০৯:২১

remove_red_eye

৩৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মো: শাহে আলম নামে সত্তরোর্ধ এক বৃদ্ধকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে বোরহানউদ্দিন হাসপাতালে পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট এলাকার মুলাইপত্তন গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আহত শাহে আলমের স্বজনরা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুপারি জব্দ করে। 
আহত শাহে আলমের মেয়ে শিমু বেগম জানান, মঙ্গলবার দুপুরের দিকে তার পিতা ঘরের পিছনের সুপারি বাগানে গিয়ে দেখেন মিল্লাদ, জসিম, নাজিম, ইউনুছ, মনির ও মোক্তারসহ বেশ কয়েকজন মিলে তার বাগানের সুপারি পাড়ছে। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে এলাপাথারি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। তার ডাক চিৎকারে মেয়ে শিমুসহ আসপাশের লোকজন এসে বৃদ্ধকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে বিকাল ৪টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 
আহত শাহে আলমের স্বজনরা আরও জানান, ২০০৬ সালে তিনি ওই জমি কিনে ভোগ দখলে আছেন। এর দশ বছর পর মিল্লাদ, জসিম, নাজিম গ্রুপ ওই ২০১৬ সালে একই মালিক থেকে অন্যত্র জমি কিনে শাহে আলমের জমি দখলের চেষ্টা করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে আদালতে মামলা চলছে।   
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) জানান, অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...