বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪৭
২৬১
বিশ্ববাজারে সোনার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে এমন প্রত্যাশার ফলে বিনিয়োগকারীদের মধ্যে সোনার চাহিদা বেড়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে স্পট গোল্ড প্রতি আউন্স ৩ হাজার ৯৫৬.০২ ডলারে স্থির হয়, যদিও এর আগের সেশনে এটি সর্বোচ্চ ৩ হাজার ৯৭৭.১৯ ডলারে পৌঁছে যায়, যা এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ।
তাছাড়া ডিসেম্বরের জন্য যুক্তরাষ্ট্রের সোনার মূল্য ৩ হাজার ৯৭২.২০ ডলারে স্থির রয়েছে।
স্যাক্সো ব্যাংক-এর প্রধান কমোডিটি বিশ্লেষক ওলে হ্যানসেন বলেন, বিনিয়োগকারীদের সুযোগ মিস না করতে চাওয়া এবং প্রচলিত নিরাপদ বিনিয়োগ মাধ্যমগুলোর ওপর বিশ্বাস কমে যাওয়ার ফলে সোনার চাহিদা বাড়ছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমাগত সোনা ক্রয় ও কম সুদের হারও এই ধাতুর দাম বাড়াতে সহায়তা করছে।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী এখনই বড় আকারে সরকারি চাকরিজীবীদের ছাঁটাই হচ্ছে না। তবে অচলাবস্থা যদি দীর্ঘায়িত হয়, তাহলে চাকরি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। এই অচলাবস্থার কারণে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশ বিলম্বিত হচ্ছে, যার ফলে বিনিয়োগকারীরা বিকল্প সূত্র থেকে তথ্য নিচ্ছেন এবং সুদের হার কমানো নিয়ে জল্পনা করছেন।
বর্তমানে ধারণা করা হচ্ছে, চলতি মাস এবং ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ দুই দফায় মোট ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাতে পারে।
চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম প্রায় ৫১ শতাংশ বেড়েছে। এর পেছনে রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা, সোনা-ভিত্তিক ইটিএফ-এর চাহিদা, ডলারের দুর্বলতা এবং সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ।
স্কোরপিয়ন মিনারেলস-এর প্রধান বিনিয়োগ কর্মকর্তা মাইকেল ল্যাংফোর্ড বলেন, আমি মনে করি আগামী ৬ মাসে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ৩০০ ডলার পর্যন্ত যেতে পারে, কারণ ডলারের মান আরও কমতে পারে এবং সামগ্রিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতি সোনার পক্ষে অনুকূল।
অন্যদিকে, গোল্ডম্যান স্যাকস তাদের পূর্বাভাসে জানিয়েছে, ২০২৬ সালের ডিসেম্বর নাগাদ সোনার দাম ৪ হাজার ৯০০ ডলার পর্যন্ত উঠতে পারে, যা আগের পূর্বাভাস ৪ হাজার ৩০০ ডলারের চেয়ে বেশি।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক